You have reached your daily news limit

Please log in to continue


র‍্যাঙ্কিংয়ে স্বস্তি মিলেছে, এখন বাংলাদেশের চাওয়া কী

মেহেদী হাসান মিরাজের কথায় স্বস্তির ছাপই দেখা মিলল গতকাল। তা অবশ্য থাকারই কথা, তাঁর নেতৃত্বে বাংলাদেশ যে পরপর তিনটা সিরিজ জিতেছে ঘরের মাঠে। যেকোনো অধিনায়কের জন্যই তা স্বস্তির, মেহেদী হাসান মিরাজের জন্য তা আরও একটু বেশি।

তা কেন? উত্তর পেতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে আরও কয়েক মাস। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই যে রীতিমতো খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে তারা নেমে গিয়েছিল ১০ নম্বরে!

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী বছরের মার্চ পর্যন্ত যারা র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকবে, তারাই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন সরাসরি। এটাও বাংলাদেশকে ভাবাচ্ছিল।

এখানেও আবার অন্য একটা অঙ্ক আছে, বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দক্ষিণ আফ্রিকার র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা একরকম নিশ্চিতই। তেমন হলে র‍্যাঙ্কিংয়ের সেরা ৯–এ থাকলেও চলবে কোনো দলের। বাকিদের বিশ্বকাপ খেলতে হলে পাড়ি দিতে হবে বাছাইপর্বের পথ। বাংলাদেশ যে সেই পথে হাঁটতে চায় না বলাই বাহুল্য। পরপর তিন সিরিজ জিতে তাতে কিছুটা স্বস্তি পেয়েছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন