You have reached your daily news limit

Please log in to continue


ওষুধেও হতে পারে অ্যালার্জি, যে লক্ষণে সতর্ক হবেন

সাধারণত অসুস্থ হলে আমরা ওষুধের ওপরই ভরসা করি। কিন্তু অনেকেই জানেন না, কিছু ক্ষেত্রে এই ওষুধই শরীরে অ্যালার্জির কারণ হতে পারে। হালকা চুলকানি থেকে শুরু করে জীবনঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়াও হতে পারে।

তাই ওষুধ নেওয়ার পর শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়াগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি।

ওষুধে অ্যালার্জি মূলত শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার একটি অতিরিক্ত প্রতিক্রিয়া। কোনো নির্দিষ্ট ওষুধকে শরীর ক্ষতিকর হিসেবে ধরে নিয়ে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি করে। অ্যান্টিবায়োটিক, কিছু ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিসিজার ওষুধে এ ধরনের অ্যালার্জি বেশি দেখা যায়।

তাই অ্যালার্জি অ্যাওয়ারনেস উইক উপলক্ষে জেনে নিন কোন লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত -

১. সাধারণ লক্ষণ

লক্ষণগুলো হালকা থেকে গুরুতর - দুটোই হতে পারে। সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে ত্বকে র‍্যাশ, চুলকানি, লালচে দাগ বা ফুসকুড়ি। অনেক সময় চোখ-মুখ ফুলে যাওয়া বা ঠোঁট ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়।

২. গুরুতর লক্ষণ

গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট, গলা বন্ধ হয়ে আসা, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এটি অ্যানাফাইল্যাক্সিস নামে পরিচিত একটি জরুরি অবস্থা, যা দ্রুত চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন