উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প নিয়ে নির্মাতা রাজিব রাফি ‘ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ নামের যে সিনেমাটি নির্মাণ করেছেন, সেটি প্রথমবারের মত প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকায়।
এর আগে সিনেমাটি বিভিন্ন দেশের উৎসবে প্রদর্শিত হয়েছিল। দেশে সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়াম ‘নুভেল ভাগে’ দেখানো হবে সিনেমাটি।
নির্মাতা রাফি জানিয়েছেন, প্রদর্শনী শেষে নির্মাতার সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় ও আলোচনা পর্ব থাকবে। চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া ও ভাবনা নিয়ে কথা বলবেন তিনি।
১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’।
সিনেমার চিত্রনাট্য নিয়ে রাফি বলেন, “‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ হল এক বাস্তবতাময় যাত্রা। যেখানে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়ালের পাশাপাশি নন-হিউম্যান দৃষ্টিভঙ্গিও তুলে আনা হয়েছে। সিনেমাতে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলা হয়েছে।"