শেরপুর-ফরিদপুরে নতুন ডিসি

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৯

শেরপুর ও ফরিদপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা ইয়াসমিন শেরপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মাজহারুল ইসলাম ফরিদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।


জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে, যা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।


ডিসিরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও