You have reached your daily news limit

Please log in to continue


ডায়রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু, সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকার বাসিন্দা ও হোমিওপ্যাথিক চিকিৎসক চঞ্চল বিশ্বাসের একমাত্র মেয়ে তাথৈ বিশ্বাস (৪) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। তাথৈ বিশ্বাস আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা চঞ্চল বিশ্বাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তাথৈ তার একমাত্র মেয়ে ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয় তাথৈ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে কাতর-পাগলপ্রায় বাবা-মা ও স্বজনরা। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে মাতম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন