পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে

ডেইলি স্টার পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এক হাজার ৪৫২ প্রার্থীর ভাগ্য নির্ধারণে এই দফায় তিন কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


উত্তরবঙ্গের আটটি এবং দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ চলছে।


ভোটার সংখ্যায় প্রায় ১২ শতাংশ কাটছাঁটের পর শুরু হওয়া এই হাই-ভোল্টেজ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেকর্ড গড়ে দুই হাজার ৪৫০ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। যার অধীনে রয়েছেন প্রায় আড়াই লাখ সদস্য।


বিজেপির কাছে প্রথম দফার এই ভোট মূলত উত্তরবঙ্গ দখলের লড়াই। ২০২১ সালের নির্বাচনে এই ১৫২টি আসনের মধ্যে বিজেপি ৫৯টিতে জয়ী হয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৯৩টি আসন।


পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষমতা দখল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক আগ্রাসী প্রচার শুরু করেছে। যে রাজ্যে বিজেপি কখনও ক্ষমতায় ছিল না, সেখানে চতুর্থবারের মতো জয়ের ধারা বজায় রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও