ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রদলের কর্মীরা হল সংসদের কক্ষের সামনের দেয়ালে ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবির-সংশ্লিষ্ট নেতা হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব এতে বাধা দেন। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি ছাত্রদলের একজন কর্মীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছে বিজয় ৭১ হল ছাত্রদল ।