পুলিশের ১১ ডিআইজি ও ২ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
প্রথম আলো
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ২০:২৫
পুলিশের ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
অবসরে পাঠানো ডিআইজিরা হলেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামান, অ্যান্টিটেররিজম ইউনিটে সংযুক্ত থাকা ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মনিরুল ইসলাম, নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত ডিআইজি মুনিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম ছিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাধ্যতামূলক অবসর