হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে যেসব ফিচার আনছে মেটা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯

এতদিন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের জন্য জনপ্রিয় ছিল হোয়াটসঅ্যাপ। তবে এখন ব্যবহারকারীদের জন্য নতুন এক সাবস্ক্রিপশনভিত্তিক অভিজ্ঞতা আনতে যাচ্ছে এর মালিক প্রতিষ্ঠান মেটা। বিভিন্ন সূত্র বলছে, হোয়াটসঅ্যাপ প্লাস নামে একটি প্রিমিয়াম সংস্করণ চালুর প্রস্তুতি চলছে, যেখানে থাকবে একাধিক এক্সক্লুসিভ সুবিধা।


প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ যারা সাবস্ক্রিপশন নেবেন না, তারাও আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে বাড়তি কিছু বিশেষ ফিচার কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত থাকবে। নতুন এই পরিষেবার কার্যকারিতা যাচাই করতে এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের নিয়ে একটি বেটা প্রোগ্রাম চালু করা হয়েছে।


নতুন এই সংস্করণে ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি কাস্টমাইজেশনের সুযোগ পাবেন। যেমন-বর্তমানে যেখানে মাত্র তিনটি চ্যাট পিন করা যায়, সেখানে প্রিমিয়াম ব্যবহারকারীরা একসঙ্গে ২০টি চ্যাট পিন করে রাখতে পারবেন। এতে গুরুত্বপূর্ণ কথোপকথন সহজেই হাতের কাছে রাখা যাবে।


ডিজাইনের ক্ষেত্রেও আসছে পরিবর্তন। ব্যবহারকারীরা নিজের পছন্দমতো অ্যাপের থিম নির্বাচন করতে পারবেন। একাধিক রঙের অপশন যেমন ভাইব্র্যান্ট ব্লু, রয়্যাল পার্পলসহ মোট ১৮টি থিম ব্যবহার করে অ্যাপকে ব্যক্তিগত রুচি অনুযায়ী সাজানো যাবে। শুধু তাই নয়, অ্যাপ আইকনও বদলে নেওয়ার সুযোগ থাকবে, যেখানে প্রায় ১৪টি নতুন আইকন থেকে পছন্দ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও