তিস্তা প্রকল্পে ও রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ: ফখরুল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৩

চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এর সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।


মঙ্গলবার বেইজিংয়ে গ্রেট হলে এই বৈঠক হয়। পাশাপাশি চীন সফররত বিএনপির প্রতিনিধি দলটি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং এর সঙ্গেও বৈঠক করেছে। এ বৈঠক হয় আইডিসিপিসি ভবনে।


বিএনপির মিডিয়া সেলের তথ্য বলছে, উভয় বৈঠকে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ।


তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সংলাপ বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুসংহত এবং ভবিষ্যতে বহুমাত্রিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।


বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোপারেটিভ পার্টনারশিপের’ আওতায় দুই দেশের গভীর আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার কথা তুলে ধরে চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপি প্রতিনিধি দল। উভয় পক্ষ সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক সফর এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক মত বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে কাজ করতেও সম্মত হয়েছে।


বৈঠকে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, “জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে বর্তমান সরকার আন্তর্জাতিক ও বৈদেশিক নীতি প্রণয়ন করেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও