You have reached your daily news limit

Please log in to continue


উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন সংসদ সদস্যরা

জাতীয় সংসদের সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। ধন্যবাদ জানিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সব সংসদ সদস্যের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান। তাঁর এ বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানান অনেকে।

গাড়ির বিষয়ে আলাপ–আলোচনা করে একটা ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন