মালাই লাচ্ছি তৈরির রেসিপি জেনে নিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৬:২১

গরমে একগ্লাস ঠান্ডা লাচ্ছি হলে আর কী চাই! তার সঙ্গে যদি যোগ হয় মালাই, তাহলে তো কথাই নেই। অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মালাই লাচ্ছি। এই গরমে প্রাণ জুড়াতে চলুন জেনে নেওয়া যাক মালাই লাচ্ছি তৈরির সহজ রেসিপি-


তৈরি করতে যা লাগবে



  • টক দই- ২ কাপ

  • ঠান্ডা তরল দুধ- ১/২ কাপ

  • চিনি- ৪-৫ টেবিল চামচ

  • মালাই/ক্রীম- ১/২ কাপ

  • এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ

  • বরফ কুচি- ১ কাপ

  • বাদাম কুচি- পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন


ব্লেন্ডারে টক দই, ঠান্ডা দুধ, চিনি, মালাই, এবং বরফ কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মসৃণ মিশ্রণ তৈরি হলে তাতে এলাচ গুঁড়া মেশান। লাচ্ছি গ্লাসে ঢেলে উপর থেকে কিছুটা মালাই দিয়ে দিন। এবার তার উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মালাই লাচ্ছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও