You have reached your daily news limit

Please log in to continue


একটি এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাস সরবরাহ কমে অর্ধেক

এলএনজি সরবরাহের একটি ভাসমান টার্মিনাল ‘কারিগরি কারণে’ বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহের পরিমাণ প্রায় ৪০০ এমএমসিএফডি কমে গেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ কারণে তিতাস গ্যাসের অধীন পুরো এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।

“এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।”

তবে কখন থেকে এই পরিস্থিতি শুরু হয়েছে, কতক্ষণ স্থায়ী হতে পারে বা কবে সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন