ইউরোপের লিগে দল কিনলেন ক্রিস গেইল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:৩২
টি-টোয়েন্টি ক্রিকেটের একসময়ের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল। নিয়মিত খেলতেন বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে। এবার তিনিই দল কিনলেন ইউরোপের ফ্র্যাঞ্চাইজি লিগে।
গ্লাসগোভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। যা এই গ্রীষ্মে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরের অংশ নেবে।
গেইল ভারতের মুগাফি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে দলটি কিনেছেন, যার নাম রাখা হয়েছে গ্লাসগো মুগাফিয়ান্স।
এই দলটি আগে কেনার কথা ছিল রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠী গ্লাসগো। তবে এখন তারা ডাবলিনভিত্তিক দলের দিকে আগ্রহ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি ক্রিকেট
- ক্রিস গেইল