You have reached your daily news limit

Please log in to continue


সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেতা সুবর্ণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুবর্ণা শিকদার (ঠাকুর)।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর হঠাৎ বিএনপিতে সক্রিয় হয়ে মনোনয়ন পাওয়ায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।

তাদের অভিযোগ, এই মনোনয়নের মধ্য দিয়ে পুরোনো ত্যাগী নেতাদের উপেক্ষা করা হলো।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, হঠাৎ অন্য দল থেকে এসে মনোনয়ন পাওয়া ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার। এতে দলে বিভাজন তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

যোগাযোগ করা হলে সুবর্ণা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

‘আমি কখনো সেই তালিকা দেখিনি, এমনকি কোনো মিটিং-মিছিল বা দলীয় কার্যক্রমেও অংশগ্রহণ করিনি। এ কারণে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করিনি। কারণ বিষয়টিকে আমি কখনো গ্রহণই করিনি। আমার এ বিষয়ে কোনো আগ্রহ ছিল না,’ বলেন তিনি।

সুবর্ণা আরও বলেন, ‘আমি একজন শিক্ষিকা, আমি আমার পেশাগত ও ধর্মীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে ধর্মীয় কাজে আমাকে যেতে হয়, তাই রাজনীতির ওই বিষয়টি আমি পুরোপুরি এড়িয়ে গেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন