You have reached your daily news limit

Please log in to continue


তেলসহ ত্রিমুখী সংকটে কৃষক, উৎপাদনে প্রভাব পড়ার শঙ্কা

এখন বোরো মৌসুম, দেশের বিভিন্ন অঞ্চলে আংশিকভাবে ধান কাটা শুরু হয়েছে; এরপর আউশ আবাদের জন্য জমি প্রস্তুত করতে হবে। কিন্তু সেচ, সার ও কৃষিযন্ত্রের সংকট কৃষকের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৬০ শতাংশই মেলে বোরো মৌসুমে। প্রতিটি ফসল আবাদের ক্ষেত্রেই এখন আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

কৃষকরা বলছেন, সেচের জন্য শ্যালো মেশিন, মাড়াইয়ের কাজে হারভেস্টার, জমি চাষ দিতে পাওয়ার টিলার, এমনকি ওষুধ ছিটাতেও যন্ত্রচালিত স্প্রে মেশিন ব্যবহার করা হচ্ছে। বেশিরভাগ যন্ত্র চালাতে প্রয়োজন ডিজেল।

কিন্তু তেলের সংকটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ডিজেল মিলছে না। এর মধ্যে আবার প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ডিজেলের দাম ঠিক হয়েছে ১১৫ টাকা।

অথচ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বলেছে, গ্রীষ্মের এই সময়ে তাপপ্রবাহের মধ্যে জমিতে যেন কোনোভাবেই পানির ঘাটতি না হয়। তা না হলে ধানে চিটা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন