ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়। নির্বাচিত বিএনপি সরকার আসার পরই সেই পোশাক ফের বদলানোর বিষয়টি সামনে আনে পুলিশ কর্মকর্তারাই। এর পরিপ্রেক্ষিতে রঙ নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর।
সকল ইউনিটের মতামতক্রমে পুলিশের ইউনিফর্ম সকল মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রং Light Olive TC (Plain Fabric) ও এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র্যাব ব্যতীত অন্যান্য সকল পুলিশের ক্ষেত্রে শার্টের রং Deep Blue TC (Plain Fabric) এবং উভয় ক্ষেত্রে প্যান্টের রং TC Twill Khaki নির্ধারণ করেন।
সেই প্রস্তাবনাটি কার্যকর করার জন্য Police Dress Rules, 2025 এর বিধি সংশোধনের নিমিত্তে অনুমোদন প্রয়োজন। পোশাক পরিবর্তনে বিধি সংশোধন কিংবা সংযোজন চেয়ে গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
সেই চিঠিতে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস্ শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান। চিঠিতে রং পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পরির্তন করা পোশাকে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিবর্তন
- পোশাক
- বাংলাদেশ পুলিশ