বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
যুগান্তর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৭:১৯
আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। এ উপলক্ষ্যে জার্মানির বার্লিনে আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনী। এর মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো দেখানো হয় বহুল প্রতীক্ষিত লায়ন্সগেটের প্রযোজনায় মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল'। এ সময় উপস্থিত দর্শক ও সমালোচকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন।
লায়ন্সগেটের আশা, 'মাইকেল' সিনেমাটি বিশ্বজুড়ে ৭০ কোটি ডলার আয় করবে। যদি এই পূর্বাভাস মিলে যায়, তবে এটি হবে মিউজিক্যাল বায়োপিক বা সংগীত তারকাদের নিয়ে নির্মিত সিনেমার ইতিহাসে শীর্ষ তালিকায় স্থান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাইকেল’ সিনেমাটি।
- ট্যাগ:
- বিনোদন
- মাইকেল জ্যাকসন