You have reached your daily news limit

Please log in to continue


বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন। পরে তিনি নবগঠিত সিটি কর্পোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন।

এরপর প্রধানমন্ত্রী উপস্থিত নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের জনগণদের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি সিটি কর্পোরেশন হবে। সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ-সুবিধা থাকে সে কাজগুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে। আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। আজ বগুড়াবাসীর খুশীর দিন। এই শহরের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে। বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন