সংরক্ষিত নারী আসন: ক্ষমতায়নের পথ নাকি তারকা-নির্ভর রাজনীতি?

বিডি নিউজ ২৪ রঞ্জন কুমার দে প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:০৮

বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারকাদের অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়, বরং এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে তাদের সক্রিয়তা দিনে দিনে আরও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি বিএনপির জন্য বরাদ্দ ৩৬টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে প্রায় ১ হাজার ৩০০টি মনোনয়নপত্র বিক্রির ঘটনা এই প্রবণতাকে নতুন করে সামনে এনেছে। আগ্রহীদের এই দীর্ঘ তালিকায় অনেকেরই মূল পরিচয় রাজনৈতিক নয়, বরং পারিবারিক বা তারকা খ্যাতি। ফলে প্রশ্নটি আর কেবল সংখ্যার নয়; এটি রাজনৈতিক সংস্কৃতি ও মানদণ্ডের প্রশ্নেও রূপ নিচ্ছে।


স্বাধীনতার পর সংসদে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করা হয়েছিল নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে। প্রত্যাশা ছিল, এই নারী প্রতিনিধিরা সংরক্ষিত কোটার সীমা অতিক্রম করে সরাসরি নির্বাচনের মাধ্যমে মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সংরক্ষিত আসনের ওপর এই নির্ভরশীলতা কমেনি বরং সময়ের সাথে সাথে তা আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আসনের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও