মানুষ কেন কাঁদে? ডারউইনের অমীমাংসিত প্রশ্নের উত্তর মিলল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:০৪
মানুষ কেন কাঁদে—এই প্রশ্নের উত্তর চার্লস ডারউইনের কাছে ছিল এক উদ্দেশ্যহীন ধাঁধা। তবে আধুনিক বিজ্ঞান বলছে, কান্না কেবল দুঃখের বহিঃপ্রকাশ নয়; বরং এটি এমনভাবে বিবর্তিত হয়েছে যাতে অন্যের আচরণ বদলানো যায়।
বিজ্ঞানীরা বলেন, কান্না মানুষের বিবর্তনের এক অদ্ভুত ‘সামাজিক প্রযুক্তি’, যা মানুষকে টিকে থাকতে সাহায্য করেছে।
১৮৭২ সালে প্রকাশিত ‘দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিম্যালস’ বইতে চার্লস ডারউইন মানুষের আবেগের এই প্রকাশকে ‘উদ্দেশ্যহীন’ বলে উল্লেখ করেন। তিনি কান্নাকে ‘এপিফেনোমেনন’ বা নিছক জৈবিক পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখেছিলেন। আচরণের প্রায় সব কিছুতেই অর্থ খুঁজে পাওয়া এই বিজ্ঞানীর কাছে কান্না ছিল ব্যতিক্রম।