হাম: ময়মনসিংহ মেডিকেলে উপসর্গ নিয়ে ১১ মাসের শিশুর মৃত্যু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৩:৫৯
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ১১ মাস বয়সী শিশুটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ