অ্যাপোলো ৮ এর তোলা সেই ঐতিহাসিক পৃথিবীর উদয় ছবির প্রায় ৫৮ বছর পর আর্টেমিস টু মিশনের নভোচারীরা আবারও ক্যামেরাবন্দি করেছেন পৃথিবীকে।
অর্ধশতাব্দীর এই ব্যবধানে পৃথিবী আর আগের মতো নেই। মহাকাশ থেকে তোলা এসব নতুন ছবি যেমন পৃথিবীর সৌন্দর্যের জানান দিয়েছে তেমনই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, জলবায়ু পরিবর্তন আর মানুষের কর্মকাণ্ডে গত ছয় দশকে কতটা বদলেছে মানুষের এই একমাত্র ঠিকানা।
আর্টেমিস টু মিশনের নভোচারীদের তোলা নতুন বিভিন্ন ছবিতে ভঙ্গুর পৃথিবীর অবস্থা উঠে এসেছে বরে প্রতিবেদনে লিখেছে বিবিসি।