কিটসংকটে হাম পরীক্ষা কম হচ্ছে, শনাক্তও কম
হাম শনাক্তের পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না। কিটসংকটের কারণে প্রতিদিন স্বল্পসংখ্যক পরীক্ষা হচ্ছে। এতে দেশের হাম পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না।
শুধু রাজধানীর মহাখালীতে সরকারের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে হামের পরীক্ষা হয়। দেশে আর কোথাও এমন পরীক্ষার ব্যবস্থা নেই। প্রতিষ্ঠানটির পরিচালক মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দৈনিক তিন-চার শ নমুনা পরীক্ষার সক্ষমতা আমাদের আছে। আমরা এখন প্রতিদিন গড়ে ১২০ বা তার কিছু বেশি নমুনা পরীক্ষা করছি। কিটস্বল্পতার কারণে বেশি পরীক্ষা করা যাচ্ছে না।’
গতকাল রোববার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাম পরীক্ষার কিট দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একটি কিটে ৯০ জন রোগীর নমুনা পরীক্ষা করা যায়। গতকাল দুপুরে তাঁদের কাছে কিট ছিল মাত্র তিনটি। সন্ধ্যায় ৬০টি কিট দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে কিছু কিট এসেছে। কাগজপত্রের জটিলতায় এগুলো এখনো ছাড় হয়নি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ