রাজশাহীর অপেক্ষা ঘোচাচ্ছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েরা

প্রথম আলো প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:০৬

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট আয়োজনকে সামনে রেখে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের দুই অধিনায়ক। আজ রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় মাঠে ট্রফি উন্মোচনের পরে সংবাদ সম্মেলনে আসন্ন সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন তাঁরা।


রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ এপ্রিল হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে হবে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।


রাজশাহীর এই মাঠে আগে অনেক ম্যাচই হয়েছে। হয়েছে বয়সভিত্তিক ক্রিকেট আর ইমার্জিং দলের খেলাও। তবে কোনো জাতীয় দলের অংশগ্রহণে আন্তর্জাতিক ম্যাচ হয়নি কখনো। বাংলাদেশ–শ্রীলঙ্কা নারী দলের সিরিজ দিয়ে অবসান হতে যাচ্ছে সেই অপেক্ষার। সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল। সব ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও