নিয়োগ পাওয়ার পর ৩ মাসের বেতন পাননি কারিগরির ১১০০ শিক্ষক!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সুপারিশ পেয়ে গত বছরের সেপ্টেম্বরে কাজে যোগ দেন ১১শ কারিগরি শিক্ষক। ডিসেম্বরে তাদের এমপিও কার্যকর হয়। সেপ্টেম্বর থেকে কাজে যোগ দিলেও এই শিক্ষকদের বেতন দেওয়া শুরু হয় ডিসেম্বর থেকে। চাকরির প্রথম তিন মাসের বেতন এখনো দেওয়া হয়নি তাদের।


কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়া এসব শিক্ষক এখন তিন মাসের বেতনের জন্য এখানে ওখানে ধর্ণা দিচ্ছেন। সুনর্দিষ্ট কোনো আশা না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়েছেন, অনেকে জানিয়েছেন ক্ষোভ।


তারা বলছেন, একই সময়ে এনটিআরসিএ থেকে স্কুল-কলেজ ও মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শুরু থেকেই নিয়মিত বেত পাচ্ছেন। অথচ তাদের বঞ্চিত করা হচ্ছে অযৌক্তিকভাবে।


দীর্ঘদিন অপেক্ষার পরও বেতন না পেয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন এই শিক্ষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও