You have reached your daily news limit

Please log in to continue


ভিআইপিদের দেহরক্ষী আ.লীগ সংশ্লিষ্টরাই

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, বর্তমান মন্ত্রিসভার সদস্যসহ ভিআইপিদের নিরাপত্তায় দেহরক্ষী (বডিগার্ড) হিসেবে নিযুক্ত পুলিশ সদস্যদের নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই দেহরক্ষীদের বেশির ভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত। তাঁরা তৎকালীন মন্ত্রীদের এবং পরবর্তী সময়ে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের দেহরক্ষী ছিলেন।

অভিযোগ ওঠার পর এরই মধ্যে ভিআইপিদের নিরাপত্তায় নিযুক্ত অন্তত ১২ জনকে দেহরক্ষীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও অন্তত ৩০ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, নতুন সরকারের মন্ত্রিসভার শপথের আগে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, বিগত সরকারের সময়ে দেহরক্ষী থাকা কাউকে রাখা হবে না। কিন্তু পরে তদবির, সুপারিশ এবং কোনো কোনো ক্ষেত্রে উৎকোচের কারণে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে নিযুক্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। তাঁদের কারও কারও বিরুদ্ধে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এবং রাজনৈতিক সুপারিশে আওয়ামী লীগ আমলে পুলিশে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন