সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়ার আভাস
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫
সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।
রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| আবহাওয়া অধিদফতর
২ বছর আগে
ঢাকা পোষ্ট
| আবহাওয়া অধিদফতর
২ বছর আগে
ঢাকা পোষ্ট
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ১ মাস আগে
যুগান্তর
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ১ মাস আগে
জাগো নিউজ ২৪
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ১ মাস আগে