You have reached your daily news limit

Please log in to continue


হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরেই এ ধরনের কৌশল অবলম্বন করছে, তবে এবার তা সফল হবে না।

ট্রাম্প বলেন, ‘তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করছে, যেমনটি তারা বহু বছর ধরে করে আসছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’

তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তার কথায়, ‘তাদের নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, নেতৃত্ব নেই—তাদের কিছুই নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন