রংপুর মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:২৫
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে তানজিদ নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুর মৃত্যু হয়।
তানজিদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তালমাটি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
রমেক হাসপাতালে গত এক মাসে এই প্রথম হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু হলো।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ