You have reached your daily news limit

Please log in to continue


মেয়েকে পড়াতে গিয়ে মায়ের ফাঁদে যুবক, ১৯ বছরের বড় নারীকে বিয়ে

রাজশাহীতে ব্ল্যাকমেইল করে ১৯ বছরের বড় নারীর সঙ্গে বিয়েতে বাধ্য করা, শারীরিক-মানসিক নির্যাতন এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ তুলেছেন মো. মাহফুজ আহমেদ রিফাত নামের এক যুবক।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিফাত জানান, তিনি নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকার মৃত সামান উল্লাহ খানের স্ত্রী বাদশাহ জাদী রেমীর মেয়েকে প্রাইভেট পড়াতেন। এই সুযোগে রেমী কৌশলে তাদের কিছু ঘনিষ্ঠ ছবি সংগ্রহ করেন এবং রিফাতকে ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। রিফাত রাজি না হওয়ায় রেমী বাদী হয়ে বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে ধর্ষণের একটি মিথ্যা মামলা করেন। সামাজিক মর্যাদা ও পুলিশের হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে বয়সের বিশাল ব্যবধান সত্ত্বেও রিফাত রেমীকে বিয়ে করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন