যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে সোমবার দ্বিতীয় দফার কারিগরি আলোচনা হতে পারে

প্রথম আলো প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৮:৪৯

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সম্ভবত আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার কারিগরি পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে। আজ শনিবার পাকিস্তান সরকারের সূত্রগুলো আনাদোলু নিউজ এজেন্সিকে এমন তথ্য জানিয়েছে।


সূত্রগুলো বলছে, দুই পক্ষের কারিগরি দল ‘খুব সম্ভবত সোমবার’ ইসলামাবাদে মিলিত হবে। তাদের লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহব্যাপী চলা সংঘাতের একটি স্থায়ী সমাধান চূড়ান্ত করা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।


একটি সূত্র জানিয়েছে, তারা একবার চুক্তির খসড়া তৈরি করে ফেললে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান চুক্তি সই করতে ইসলামাবাদে উড়ে আসবেন।


কয়েকটি প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাম্প ও পেজেশকিয়ানের পাশাপাশি আঞ্চলিক আরও কয়েকটি দেশের নেতারাও এই চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও