৩০ বছর পর নিজের গড়া নেটফ্লিক্স ছাড়ছেন হেস্টিংস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৭

দীর্ঘ প্রায় ৩০ বছরের সোনালী অধ্যায়ের ইতি টেনে নিজের গড়া কোম্পানি নেটফ্লিক্স ছাড়ার ঘোষণা দিয়েছেন স্ট্রিমিং প্লাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিড হেস্টিংস।


‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র সঙ্গে ৭ হাজার ২০০ কোটি ডলারের চুক্তি হাতছাড়া হওয়ার পর কোম্পানিটি যখন আবার গুছিয়ে ওঠার চেষ্টা করছে ঠিক তখনই তার এ প্রস্থানের খবর এল।


‘ডিভিডি রেন্টাল’ কোম্পানি থেকে নেটফ্লিক্সকে বিশ্বসেরা স্ট্রিমিং জায়ান্টে রূপান্তর করা হেস্টিংস এখন জনহিতকর কাজে সময় দিতে চান বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।


বৃহস্পতিবার বিনিয়োগকারীদের কাছে পাঠানো ১৪ পৃষ্ঠার এক চিঠিতে নেটফ্লিক্স বলেছে, হেস্টিংস আগামী জুনে অনুষ্ঠেয় বার্ষিক সভায় পুনর্নির্বাচনের জন্য দাঁড়াবেন না। তিনি এখন জনহিতকর কাজ ও অন্যান্য ব্যক্তিগত বিষয়ে মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন।


হেস্টিংসের প্রস্থানের খবরে কোম্পানির শেয়ারের দাম প্রায় আট শতাংশ কমেছে।


‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’কে দেওয়া এক নথিতে নেটফ্লিক্স বলেছে, “হেস্টিংসের পুনর্নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্তের পেছনে কোম্পানির সঙ্গে কোনো ধরনের মতবিরোধ নেই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও