২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত রাশিফল
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আর্থিকভাবে লাভবান করতে পারে। সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে টাকা লাগানো যারা উদ্ভাবনীমূলক আর যাদের অভিজ্ঞতা আছে। সপ্তাহের মাঝদিকে দীর্ঘ সময় ধরে কথা চেয়েছিলেন এমন কারও কাছ থেকে কল পেতে পারেন। এটি হয়ত প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে আর সেই সময়ে যাত্রা করাতে পারে। সপ্তাহের শেষদিকে পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপে প্রত্যেককে একটা হালকা ও আরামদায়ক মেজাজে রাখবে। ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে শক্তিতে পরিপূর্ণ থাকবেন, আর অসাধারণ কিছু করতে পারেন। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। সুস্বাস্থ্য বজায় রাখবেন যা সাফল্য এনে দেবে। সপ্তাহের মাঝদিকে পরিচিত মানুষের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। ভালো ধারণায় পূর্ণ থাকবেন। পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত আর্থিক লাভ এনে দেবে। সপ্তাহের শেষেদিকে বন্ধু আত্মীয় স্বজনের ওপর নিজের মত চাপাবেন না। এতে নিজের স্বার্থহানী হবে আর তারা হবেন বিরক্ত। প্রাণের বন্ধু এ সময় আপনার জন্য চিন্তা করবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে পরিবারের সঙ্গে বিভিন্ন শপিং কমপ্লেক্সে যেতে পারেন। তবে এটি ব্যয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। যদি কেনাকাটা করতে যান তবে অপব্যয়ী হওয়া এড়ান। সপ্তাহের মাঝদিকে লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান, সাফল্যে পৌঁছানোর আগে নিজের উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না। নতুন ধরণা পরিক্ষামূলক ভাবে প্রয়োগের আদর্শ সময়। সপ্তাহের শেষদিকে আবেগ তাড়িত ঝুঁকি আপনার পক্ষে যাবে। এ সময় করা বিনিয়োগ আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। রসিক আত্মিয় স্বজন দুশ্চিন্তা দূর করবে। আর কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। ফলে নিজেকে ভাগ্যবান মনে করবেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে নিজের কৈশোরে ফিরে যাবেন। অতীতের সব বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহের মাঝদিকে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। সপ্তাহের শেষদিকে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যারা শিল্প ও নাটকের সাথে জড়িতে আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন। কর্মক্ষেত্রে একটি চমৎকার সময় বলে মনে হচ্ছে। প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা সম্মান বয়ে আনতে পারে। কাজ কর্মে একটি অগ্রগতি দেখতে পাবেন। সপ্তাহের মাঝদিকে আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় আর অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করে তুলবে। সপ্তাহের শেষদিকে দান করা মনোভাব গোপন আশীর্বাদ পূর্ণ হতে পারে। কারণ সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন। সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিরা সাফল্য অর্জন করবেন। শান্ত উদ্বেগ মুক্ত থাকুন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শূরুতে একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা আছে যা শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। আপনার বাইরে বের হওয়া প্রয়োজন, উঁচু জায়গার লোকদের সঙ্গে যোগাযোগ বাড়ান। সপ্তাহের মাঝদিকে কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন। এটি হল পেশা সংক্রান্ত সেইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়, যা বেশ কিছু সময় ধরে ভাবছিলেন। কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে। সপ্তাহের শেষদিকে লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে সময়টি ভালো। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। উৎসাহময় সময় যেহেতু নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। সপ্তাহের মাঝদিকে ভ্রমণ ও প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে। এটি এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তবে আর্থিকভাবে ফলপ্রসু হবে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে শক্ররা শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। যারা প্রেমে পেড়েছেন, সমগ্র মহাবিশ্বের উচ্ছাস দুজনের মধ্যে অনুষ্ঠিত হবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে বুঝতে পারবেন বিবাহিত জীবনে স্বামী/ স্ত্রী দেবদূতের মতো। শুধু পর্যবেক্ষণ করুন আর অনুভব করুন। প্রাণের বন্ধু কী মনে করে, তা জানতে পারবেন। সপ্তাহের মাঝদিকে এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে চেষ্টায় থাকেন। উত্তেজনাপূর্ণ সময় যখন ঘনিষ্ট সহকারীদের সঙ্গে বেশি কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সপ্তাহের শেষদিকে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে। তবে ভ্রমণ ধকল-সাধ্য ও চাপে প্রমাণিত হতে পারে। সবকিছু কৌশলী হতে না সামলালে, কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার সময়। সঙ্গীর শরীর একটু খারাপ হতে পারে। স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন। সপ্তাহের মাঝদিকে বেবিচকের মতো বিনিয়োগ করুন। স্বামী/ স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন। আর সাফল্য সৌভাগ্য নিয়ে আনন্দ করুন। প্রশংসায় অকৃপণ ও আন্তরিক হন। সপ্তাহের শেষদিকে দুর্ঘটনা, সামান্য কাটা, আঘাত বা ক্ষতির সম্ভাবনা আছে। তাই ধরালো জিনিসগুলো হাতে নেওয়ার সময়, যানবাহনে চড়ার সময় বা খেলাধুলা করতে সতর্ক থাকুন। ভবিষ্যত সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ বানাতে হবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ভালোবাসার ছলনা সমস্ত সময় আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। সঙ্গীর সংবেদনশীল চাহিদা মেনে চলবেন না। দ্রুত এমন সিদ্ধান্ত নেবেন না, যা পরে অনুশোচনা করেন। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে প্রেমপূর্ণ থাকবেন। চারপাশে কী ঘটছে সেটা থেকে সচেতন হতে হবে। খাওয়া ও পান করার সময় সচেতন হোন। অসাবধানতা অসুস্থ করতে পারে। সপ্তাহের শেষদিকে বিবাহিত জীবনের ওপর আসা বিষয়গুলো সত্যি অবিশ্বাস্য, বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। কারও অবহেলা থেকে আঘাত পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে গৃহস্থালীর কাজ কর্মে নিজেকে নিওজিত রাখুন। কোনো পুরানো বন্ধুর সঙ্গে পূর্নমিলন উদ্দীপনা বাড়িয়ে তুলবে। বাইরে গিয়ে ভালো বন্ধুর সঙ্গে সুখপ্রদ স্মৃতি কাটান। জমি জমায় বিনিয়োগে সময়টা লাভদায়ক হবে। সপ্তাহের মাঝদিকে প্রেমমূলক কল্পনাকে স্বপ্নে দেখার প্রয়োজন নেই। সেগুলো এখন সত্যে পরিণত হতে পারে। প্রেমে পড়ার সুযোগ প্রবল। তবে ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। সপ্তাহের শেষদিকে উপলব্ধি করার সময় যে, দুশ্চিন্তা নিজের চিন্তাশক্তির প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। দীর্ঘদিন ধরে কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যহত করেছিল। তবে আজ সব অভিযোগ বিলিন হয়ে যাবে। স্বামী/ স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রি-ওয়াইন্ড বোতাম চাপবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে আত্মীয়রা অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। তবে তারাও কোনো সাহয্যের প্রত্যাশা করতে পারে। সহযোগিতামূলক মনোভাব ও বিশ্লেষণী দক্ষতা পরিলক্ষিত হবে। আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয়ে পোষণ করুন। একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলো ও বিনিয়োগ প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। সপ্তাহের শেষদিকে ব্যস্ত রাস্তায় বুঝতে পারবেন সঙ্গী-ই সেরা। তাই ভালোবাসা পূর্ণ চকলেট খেতে পারেন। স্বাস্থ্য হল আসল সম্পদ, তাই অলসতা থেকে মুক্তি পান ও সক্রিয় জীবন-যাপন করুন। স্বাস্থ্যবিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন।
- ট্যাগ:
- লাইফ
- সাপ্তাহিক রাশিফল