You have reached your daily news limit

Please log in to continue


হরমুজে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

হরমুজে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালি থেকেই আবার ফেরত পাঠিয়েছে জাহাটি। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় জাহাজটি হরমুজ অতিক্রম করার জন্য যাত্রা শুরু করে। ইরানের নৌবাহিনী শুক্রবার রাত সাড়ে ১২টায় হঠাৎ সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করতে বলে এবং ফেরত যাওয়ার নির্দেশনা দেয়।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে ১০ এপ্রিল সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায়। এরপর ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের দিকে অতিক্রমের পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘কিন্তু রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনো জাহাজকে অতিক্রম করতে দেওয়া হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন