You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয় স্বস্তি প্রকাশ রিয়াদের

দীর্ঘদিন পর মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আমিনুল ইসলাম বুলবুল কমিটি বিলুপ্তি পরে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক দায়িত্ব নেওয়ার পর একের পর এক বড় চমক আসছে। তারই প্রেক্ষিতে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্টটি। শনিবার (১৮ এপ্রিল) শুরু হয়েছে ক্রিকেটারদের দলবদল। চলবে আগামীকাল পর্যন্ত।

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি ক্রিকেটের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। পুরনো ক্লাবে ফিরতে পেরে বেশ খুশি মাহমুদ উল্লাহ।

মিরপুর শের-ই-বাংলায় দলবদল করতে এসে নিজের অনুভূতির কথা জানিয়ে মাহমুদ উল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন