বিশ্বকাপের ২ মাস আগে বরখাস্ত হলেন সৌদি আরবের কোচ

বিডি নিউজ ২৪ সৌদি আরব প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:০৮

দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের কোচ হওয়ার পর বেশিদিন টিকলেন না এহভে হোনাহ। বিশ্বকাপের মাত্র ২ মাস বাকি থাকতে তাকে বরখাস্ত করল সৌদি আরবের ফুটবল ফেডারেশন।


বরখাস্ত হওয়ার খবর গণমাধ‍্যমে নিজেই নিশ্চিত করেছেন ৫৭ বছর বয়সী ফরাসি কোচ। তার উত্তরসূরির নাম এখনও ঘোষণা করেনি সৌদি আরব।


কাতারে ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ ছিলেন হোনাহ। ২-১ গোলের জয়ে আন্তর্জাতিক ফুটবল লিওনেল স্কালোনির আর্জেন্টিনার অজেয় যাত্রা থামিয়েছিল তার দল। গ্রুপ পর্ব পেরিয়ে গিয়ে আর্জেন্টিনা শিরোপা জিতবে বলে মন্তব‍্য করেছিলেন তিনি, শেষ পর্যন্ত সেটাই হয়েছিল।


এরপর ফ্রান্সের নারী ফুটবল দলের কোচ হন তিনি। ২০২৪ প‍্যারিস অলিম্পিকসের পর পর হোনাহ ফেরেন ফেরেন সৌদি ফুটবলে। দ্বিতীয় মেয়াদের সমাপ্তি হলো এবার।


১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশে হবে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের টুর্নামেন্টে সৌদি আরব আছে ‘এইচ’ গ্রুপে। ১৫ জুন নিজেদের প্রথম ম‍্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এশিয়ার দেশটির অন‍্য দুই প্রতিপক্ষ স্পেন ও কেপ ভার্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও