You have reached your daily news limit

Please log in to continue


‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক, সোহেল তানভীর, মোহাম্মদ হাফিজ—এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার দেখা গিয়েছিল ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই। কিন্তু পরের ১৮ বছরে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতিবেশী দেশের ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছে। আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি কোনোরকম রাখঢাক না রেখেই জানিয়েছেন, রাজনৈতিক কারণেই পাকিস্তানি ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে পারছেন না।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার কারণে ভারত-পাকিস্তানের রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক তিক্ততায় রূপ নিয়েছে। এই ঘটনার পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। যা এখনো বলবৎ রয়েছে। তা ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রাজনৈতিক হস্তক্ষেপের কারণে চেয়ারম্যান পরিবর্তন হয় নিয়মিতই। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এখন পিসিবি চেয়ারম্যান। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে এক পডকাস্টে ললিত মোদি বলেন, ‘আমিই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে এসেছিলাম। কিন্তু মুম্বাইয়ে ২৬ নভেম্বরের হত্যাকাণ্ডের পর তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আমাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি স্বাধীন হতো, সায়ত্ত্বশাসন থাকত চলত, সেখানে রাজনৈতিক প্রভাব না থাকত, তবে হয়তো আমরা কিছুটা এগোতে পারতাম এবং আইপিএলে তাদের নিয়ে ভাবতাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন