আর্থিক খাতের ‘নাজুক’ দশা: উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৩১

বছরের পর বছর ধরে অর্থ পাচারের ফলে ব্যাংকিং ব্যবস্থা ‘ফোকলা’ হয়ে গেছে এবং বেসরকারি খাত তারল্য সংকটে ধুঁকছে মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দুই বছরের জন্য বাংলাদেশের কিছু আর্থিক সুবিধা বা ‘কুশন’ দরকার, যার মাধ্যমে ব্যাংক ও বেসরকারি খাতের মূলধন ঘাটতি পূরণ করা সম্ভব হবে।


তার ভাষায়, “বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এটাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।”


আইএমএফ-বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভা নিয়ে ‘আটলান্টিক কাউন্সিল’-এর বিশেষ আয়োজনে প্রচারিত এক সাক্ষাৎকারে খসরু আওয়ামী লীগ আমলে আর্থিক ‘লুটপাটের’ ব্যাপকতা তুলে ধরেন, যা তার ভাষায়, দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে।


তিনি বলেন, “ক্ষমতা গ্রহণের পর আমরা যে অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তা নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে। কারণ বর্তমানে আর্থিক খাত কার্যত স্থবির হয়ে পড়েছে। পুঁজিবাজারের অবস্থা অত্যন্ত নাজুক এবং বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।”


সার্বিকভাবে বাজারে মূলধন ও চলতি মূলধনের ‘তীব্র সংকট’ দেখা দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এর ফলে বেসরকারি খাতকে এখন ‘অস্তিত্ব রক্ষার জন্য’ লড়তে হচ্ছে।


“বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বেসরকারি খাতের হাত ধরে। আমাদের দল সব সময় এই কৌশলই অনুসরণ করে এসেছে। কিন্তু অর্থনীতিকে যে অবস্থায় আমরা পেয়েছি, তাতে বেসরকারি খাতকে আগে উদ্ধার করা প্রয়োজন হয়ে পড়েছে। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তাছাড়া অনেক ব্যাংকই এখন প্রায় দেউলিয়া।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও