You have reached your daily news limit

Please log in to continue


ইরান যুদ্ধেও অ্যাপল, এনভিডিয়ার চিপ উৎপাদকের রেকর্ড মুনাফা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আকাশচুম্বী চাহিদায় ভর করে চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড মুনাফা করেছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ উৎপাদক কোম্পানি টিএসএমসি।

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে সরবরাহ খরচ বাড়লেও অ্যাপল ও এনভিডিয়ার এই প্রধান সরবরাহকারী কোম্পানিটি নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় ৫৮ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছে তাইওয়ানের এই চিপ জায়ান্ট। এআই প্রযুক্তির ক্রমাগত চাহিদাই কোম্পানিটির এ অভাবনীয় সাফল্যের মূল কারণ।

অ্যাপল ও এনভিডিয়ার মতো বড় বিভিন্ন কোম্পানির প্রধান সরবরাহকারী টিএসএমসি। বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির নিট মুনাফা রেকর্ড বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৫০ কোটি তাইওয়ানিজ ডলারে, যা প্রায় ১ হাজার ৮১০ কোটি মার্কিন ডলারের সমান। এই প্রবৃদ্ধি বিশ্লেষকদের ধারণার চেয়েও বেশি।

গত বছরের একই সময়ের তুলনায় এ মুনাফা ৫৮.৩ শতাংশ বেড়েছে। গত বছর এ সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৩৬ হাজার ১৬০ কোটি তাইওয়ানিজ ডলার বা ১ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার।

আগের বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩.২ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ মাসে টিএসএমসি’র আয় গত তিন মাসের তুলনায় ৮.৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৯০ কোটি ডলারে পৌঁছেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন