ডিকলারেশান থেকে প্রোক্লেমেশন: মুক্তিসংগ্রামের আইনি ভিত্তি

বিডি নিউজ ২৪ রাহাত মিনহাজ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৩:২৫

স্বাধীনতার ঘোষণাপত্র একটি দেশের রক্তাক্ত জন্মের প্রমাণপত্র। যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি দেশের ন্যায়সঙ্গত সশস্ত্র সংগ্রামের দলিল, যার মাধ্যমে ‍যুদ্ধের নৈতিক ভিত্তি তৈরি হয়। এছাড়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মূল্যবোধের পরিপ্রেক্ষিতে তৈরি এই ঘোষণাপত্র একটি জাতির স্বাধীনতা সংগ্রামেরও বৈধতা দেয়। বিশ্বব্যাপী সম্মতি তৈরি করে। ১৯৭১ সালের এমনই এক দলিল বিশ্ববাসীর সামনে হাজির করেছিল বাংলাদেশ। আহ্বান ছিল গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার। আহ্বান ছিল বিপন্ন মানুষ ও মানবতার পাশে দাঁড়ানোর। যা এখন বাংলাদেশের সংবিধানের অংশ। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে বাংলাদেশের সংবিধানে সপ্তম তফসিলে সংযোজন করা হয়েছে।


বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তি সংগ্রাম নিয়ে রাজনৈতিক স্বার্থসর্বস্ব কুতর্কের শেষ নেই। একদল বিকৃত মগজের কুতার্কিক মুক্তিযুদ্ধের নানা ঘটনা নিয়ে ভুল তথ্য পরিবেশন ও কুতর্কের মাধ্যমের মুক্তিযুদ্ধের ধারাবাহিক আন্দোলনকে খাটো করে দেখতে চান। অনেকেই আবার বলতে চান ২৫ মার্চের ক্র্যাকডাউনের পর মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এর আগে কোন প্রস্তুতি ছিল না! এইসব ইতিহাসবিমুখ কুতার্কিকদের জন্য বিশেষ এক পাঠ্য হতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র তৈরির ইতিহাস। যা থেকে সহজেই অনুধাবন করা যায় কতটা পরিকল্পিত ও সুসংগঠিত ছিল বাংলার মুক্তি সংগ্রামের বিভিন্ন ঘটনাপ্রবাহ।


১৯৭১ সালের ১ মার্চ দুপুর একটা পাঁচ মিনিটে এক বেতার বিবৃতিতে ৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া গণপরিষদের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া খান। পাকিস্তানি রাষ্ট্রপতির ওই ঘোষণায় নিদারুণভাবে অপমানিত বোধ করে সাড়ে সাত কোটি বাঙালি। অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা। আন্দোলনের উত্তাল ঢেউ আছড়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এর আগে জানুয়ারির মধ্য ভাগ থেকেই শাসনতন্ত্র প্রণয়ন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছিল ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টোর। যদিও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চিত জানতেন খুব সহজে ক্ষমতা হস্তান্তর করবে না পাঞ্জাবিরা। আর সেজন্যই চলছিল নিয়মতান্ত্রিক আন্দোলনের পরিকল্পনা। যার ধারাবাহিকতায় ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে স্বাধীনতার ঘোষণা নিয়ে চিন্তা শুরু করেন শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শুরু হয় সক্রিয় আলোচনা। যে বিষয়টির একটি বিবরণ পাওয়া যায় সংবিধান বিশেষজ্ঞ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড. কামাল হোসেনের বিবরণীতে।



বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রেক্ষাপটে কামাল হোসেনের ‘বাংলাদেশ: কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’ নামের বইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে একটি গ্রহণযোগ্য বর্ণনা রয়েছে। কামাল হোসেনে উল্লেখ করেছেন, স্বাধীনতার ঘোষাপত্রটির কাজ শুরু হয় ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে। যখন শাসনতন্ত্র নিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টোর দরকষাকষি চলছে। কামাল হোসেন লিখেছেন, ফেব্রুয়ারি মাসে স্বাধীনতার সম্ভব্য ঘোষণা নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে শেখ মুজিবুর রহমানের রুদ্ধদ্বার বৈঠক চলত। এরকম একটি বৈঠকে একতরফা স্বাধীনতার ঘোষণা (Unilateral declaration of independence) নিয়েও আলোচনা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের ভাবনা ছিল, গণপরিষদের অধিবেশন বসতে আরও দেরি হলে স্বাধীনতার ঘোষণার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। এমনই এক পরিপ্রেক্ষিতে তাজউদ্দীন আহমদের সার্বিক তত্ত্বাবধায়নে আইনসিদ্ধ একটি স্বাধীনতার ঘোষণাপত্র (declaration) তৈরির দায়িত্ব দেওয়া হয় ড. কামাল হোসেনকে। টানা দুই দিন মতিঝিলের শরীফ ম্যানশনের অফিসে তাজউদ্দীন আহমদের তত্ত্ববাধায়নে কাজ করে এই ঘোষণাপত্র তৈরি করেন ড. কামাল। যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয় ১০ ফেব্রুয়ারি ১৯৭১।


উল্লেখ্য এই ঘোষণাপত্রে ড. কামাল হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রকে ভিত্তি হিসেবে ধরেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে যেমন ব্রিটিশ রাজপরিবারর শোষণ, নির্যাতন ও অবিচারের চিত্র ছিল ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ঘোষণাপত্রে তুলে ধরা হয় পাকিস্তানিদের শোষণ, নির্যাতন ও বঞ্চনার চিত্র। ড. কামাল হোসেন লিখেছেন, “The text used as a precedent was the American Declaration of Independence which recited the injustices perpetrated by the British Crown to justify the act of declaring independence. Closeted with Tajuddin Bhai in my chambers in Sharif Mansions in Motijheel for over two days, I typed the draft declaration myself, given its absolutely confidential nature. We duly prepared the draft and handed it over to Bangabandhu around 10 February, he then kept it with himself. Not only had Tajuddin Ahmad been associated in this drafting but he was also to outline the plan of action for the implementation of the decision to declare independence should this course of action have to be adopted.” (Page:72, Bangladesh: Quest for freedom and justice,)


ড. কামাল হোসেন আরও উল্লেখ করেছেন, পরিকল্পনা ছিল অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঢাকাসহ বড় বড় শহরে জনসমাবেশ ঘটিয়ে রাজপথ দখলে নেওয়া হবে। এরপর সরকারি অফিস-আদালত, রেডিও স্টেশন দখলে নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানের ‍ওপর ক্ষমতা হস্তান্তরে চাপ প্রয়োগ করা হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যাতে সিদ্ধান্ত হয় ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে আলোচনা চলবে। আর পরিস্থিতি তৈরি হলে ঘোষণা করা হবে স্বাধীনতার ঘোষণাপত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও