ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৯১ শিশু

www.ajkerpatrika.com ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট ৫৪১ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ২৩ শিশু।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে রোগ হওয়ায় এটি দ্রুত ছড়াচ্ছে। তাই রোগী বাড়ছে। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত এক শিশু হাম আক্রান্ত হয়ে এবং ১২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও