রাজশাহী মেডিকেলে হাম উপসর্গে আরও ১৪ শিশু ভর্তি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন করে আরও ১৪ শিশু রোগী ভর্তি হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ কিংবা আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ১৪ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ শিশু। বর্তমানে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ১৩৫ জন।
তিনি আরও জানান, এ পর্যন্ত সাসপেক্টেড হামে মোট ভর্তি ৬২৭ শিশু। তাদের মধ্যে ৫১ শিশু মারা গেছে।