৪২ বছর পর সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩২
উয়েফা ইউরোপা লিগে প্রত্যাবর্তনের যেন এক মহাকাব্যই লিখল নটিংহ্যাম ফরেস্ট। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে ১০ জনের পোর্তোকে ১-০ গোল ব্যবধানে হারায় তারা। আর তাতেই দীর্ঘ ৪২ বছর পর সেমিফাইনালে উঠল ক্লাবটি। শেষবার ১৯৮৪ সালে ইউরোপা লিগের শেষ চারে খেলেছিল নটিংহ্যাম ফরেস্ট।
গেল সপ্তাহে পর্তুগালের মাটিতে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগ। সেই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোল ব্যবধানে। তাই শেষ চারে জায়গা করার জন্য দুদলেরই জয়ের কোনো বিকল্প ছিল না।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরুতেই ধাক্কা খায় পর্তুগিজ ক্লাব পোর্তো। ম্যাচের অষ্টম মিনিটেই তারা ১০ জনের দলে পরিণত হয়। এসময় নটিংহ্যাম ফরেস্টের স্ট্রাইকার ক্রিস উডকে মারাত্মক ফাউল করেন পোর্তোর ডিফেন্ডার ইয়ান বেদনারেক। ভিএআর’র সাহায্যে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান রেফারি।
- ট্যাগ:
- খেলা
- উয়েফা ইউরোপা লিগ