You have reached your daily news limit

Please log in to continue


মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আশায় বিশ্ববাজারে তেলের দাম কমলো

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগির শেষ হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের তেলের দামও ৯৪ ডলারের নিচে নেমে গেছে।

গত মার্চে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছিল।

সম্প্রতি দাম ১০০ ডলারের নিচে নামলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরে অবস্থান করছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন