You have reached your daily news limit

Please log in to continue


ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (শুক্রবার) ছুটির দিনেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭১। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার স্কোর ৬৫৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ৩৪৫)। তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ২০৬) ও নেপালের রাজধানী কাঠমুন্ডু (স্কোর ১৮১)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০৭ থেকে ৬৫৮-এর মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন