You have reached your daily news limit

Please log in to continue


ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির ‘খুবই কাছাকাছি’ অবস্থান করছে। 

এই চুক্তি সইয়ের জন্য পাকিস্তান সফরের বিষয়টি বিবেচনা করার কথাও জানান তিনি।

বার্তাসংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে।

গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে সম্মত হয়েছে।

বর্তমানে দেশ দুটি ইসলামাবাদে পরবর্তী আলোচনার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে।

লাস ভেগাস সফরে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পর্যায়ে আছি।

তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হতো, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে... তারা এই বিষয়ে পুরোপুরি একমত হয়েছে। তারা প্রায় সব বিষয়েই রাজি হয়েছে; তাই তারা এখন আলোচনার টেবিলে বসলে পরিস্থিতির বড় পরিবর্তন হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন