তামিমকেও ‘ব্লক’ করেছেন বুলবুল!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ২২:৫১
বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ‘ব্লক’ কাহিনী সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত দেশের ক্রিকেটে। সাংবাদিক থেকে শুরু সাবেক ক্রিকেটার, মতের বিরুদ্ধে গেলেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করেন বুলবুল। সবশেষ জানা গেলো বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও ব্লক করে রেখেছেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ তুলে দেওয়া হয়। সেখানে দেওয়া বক্তব্যে তামিম জানান এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনিও ব্লক লিস্টে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- আমিনুল ইসলাম বুলবুল