You have reached your daily news limit

Please log in to continue


মুন্সিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মাঠে গরু আনতে গিয়ে আরেকজন ফুটবল খেলে বাড়ি ফেরার পথে মারা যান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফজুশাহ এবং দিঘিরপাড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ আড়িয়ল এলাকার মনির ঢালীর ছেলে রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকার জসিম খানের ছেলে আরাফাত রাকিব খান (২২)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন