উইন্ডোজে জেমিনাই ব্যবহারের নতুন অ্যাপ আনল গুগল
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন ডেস্কটপ অ্যাপ নিয়ে এল গুগল, যার মূল আকর্ষণ কোম্পানিটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনাই।
অ্যাপটির মাধ্যমে এখন পিসি থেকেই সরাসরি এআই সার্চ, ফাইল খুঁজে বের করা ও স্ক্রিন শেয়ারিংয়ের মতো বিভিন্ন কাজ আরও সহজে করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
গুগল উইন্ডোজ ডেস্কটপের জন্য নতুন এ অ্যাপটিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এআই। কেউ যদি গুগলের জেমিনাই চ্যাটবটটি খুব একটা পছন্দ না করেন তবে তা এড়িয়ে যাওয়ার সুযোগও রেখেছে গুগল।
তবে যারা জেমিনাইয়ের নিয়মিত ব্যবহারকারী তাদের জন্য উইন্ডোজ কম্পিউটারে এ নতুন অ্যাপটি আরও সহজ ও সমন্বিত অভিজ্ঞতার সুযোগ করে দিতে পারে।
অ্যাপটি ব্যবহারের জন্য তা ইনস্টলের পর ‘অল্ট+স্পেস’ শর্টকাট চেপে এর সার্চ বার ওপেন করতে হবে। এ বক্সে কিছু লিখে সার্চ করলে সাধারণ গুগল সার্চের মতো ওয়েব থেকে তথ্য খুঁজে পাওয়া যাবে।
পাশাপাশি, এতে থাকা ‘এআই মোড’ ব্যবহার করে যে কোনো বিষয়ে ‘ডিপ সার্চে’ গিয়ে ফলো-আপ প্রশ্ন করার সুবিধাও মিলবে। আর, অ্যাপটি কেবল ওয়েব সার্চেই সীমিত নয়।